নাসিরনগরে ৫ জুয়াড়িকে একমাসের কারাদন্ড

jowariডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুয়ার আসর থেকে আটকের পর ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে ৫ জুয়াড়িকে একমাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার পুলিশ গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামে জুয়ার আসর চলাকালে অভিযান চালিয়ে নুরপুর ভুইয়া বাড়ি থেকে নুরপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিকুল ইসলাম  (৪০) একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে লিলর আলী (৪৫), কুলিকুন্ডা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে বায়েজিদ  মিয়া (২৫) তাহের মিয়ার ছেলে জাহের মিয়া(৩৫) ও আবদুল হাই ভুইয়ার ছেলে অলি আহাদ ভুইয়াকে (২৮) জুয়ার সরঞ্জামসহ আটক করে। গতকাল সোমবার দুপুরে জুয়াড়িদের উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের আদালতে হাজির করলে ৫ জুয়াড়িকে এই দন্ডাদেশ দেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।   

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার