ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম টেস্টেই দাপুটে জয় পাকিস্তানের। মনে হয়েছিল এবার বুঝি ইংল্যান্ডকে বাগে পেয়েছে সফরকারীরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানকে বাস্তবে টেনে আনল ইংলিশরা। মাত্র তিন দিনেই শেষ করে দিল হেডিংলি টেস্ট। পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৪ রানে অলআউট করে ইনিংস ও ৫৫ রানে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড।

অথচ দিনের শুরুতেও ব্যাট করছিল ইংল্যান্ড। ৩০২ রানে ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করেছিল স্বাগতিক দল। আর ম্যাচ শেষ হয়ে গেল দিনের এক সেশন বাকি থাকতেই! বৃষ্টির কারণে দ্বিতীয় দিনেও মাত্র ৫৯ ওভার খেলা হয়েছিল। না হলে কে জানে, এ ম্যাচ দুদিনেও শেষ হতে পারত!

৩০২ রানে ৭ উইকেট হারিয়ে দিন শুরু করা ইংল্যান্ড শুরুতেই হারায় স্যাম কারেনকে। এরপর স্টুয়ার্ট ব্রড (২) ও জেমস অ্যান্ডারসনকে (৫) সঙ্গী করে ৪৪ রান যোগ করেন জস বাটলার। দুর্দান্ত সব শটে বাটলার তুলে নেন দারুণ এক ফিফটি। ব্রড-অ্যান্ডারসনরা আরেকটু সঙ্গ দিতে পারলে বাটলারের (৮০ *) টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটিটা হতে পারত প্রথম সেঞ্চুরিও। ২ ছক্কা ও ১১ চারের ইনিংসটি ছিল ১০১ বলের। ৩৬৩ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। পঞ্চম ওভারে অ্যান্ডারসনের বলে আজহারের (১১) মিডল স্টাম্প উপড়ে গেল দলীয় ২০ রানে। এরপর প্রথম ইনিংসের গল্পের পুনরাবৃত্তি হলো। দ্বিতীয় ইনিংসেও ইংলিশ বোলারদের সামনে নাভিশ্বাস উঠল পাকিস্তানের ব্যাটসম্যানদের। ইমাম-উল-হক (৩৪) ও উসমান সালাহউদ্দিনই (৩৩) খানিকটা যা প্রতিরোধ গড়েছিলেন। আজহার, ইমাম ও সালাহউদ্দিন ছাড়া পাকিস্তানের আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি। স্টুয়ার্ট ব্রড ও ডম বেস নিয়েছেন ৩টি করে উইকেট। অ্যান্ডারসন নিয়েছেন ২ উইকেট।

প্রথম ইনিংসে তবু ১৭৪ রান করেছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে এল তার চেয়েও ৪০ রান কম। ২ টেস্টের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার