,

জাতীয় দলে জায়গা করে নিতে বিপিএলকে টার্গেট করছেন আশরাফুল

news-image

স্পোর্টস ডেস্ক: ২০১৩ সালের আগস্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন ‘বিস্ময় বালক’ মোহাম্মদ আশরাফুল। যেই বিপিএলে তিনি ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন দীর্ঘ সময় পরে আবার সেই বিপিএলেকেই প্রত্যাবর্তনের টার্গেট হিসেবে বেছে নিলেন ক্রিকেটে বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

এ বছর ১৩ই অগাস্ট সবধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আশরাফুলের। সেক্ষেত্রে বিপিএলের ষষ্ঠ আসরে খেলতে আর কোন বাঁধা নেই। আর যেহেতু জাতীয় দলে ফেরার সবচেয়ে বড় মঞ্চ হলো বিপিএল। তাই ফেরার উপলক্ষ হিসেবে বিপিএলকেই পাখির চোখ করছেন ‘আশার ফুল’ বলে খ্যাত মোহাম্মদ আশরাফুল।
যার মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে আমি হ্যাটট্রিক সেঞ্চুরি করেছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে আত্মবিশ্বাস অর্জন করেছি ঠিক। কিন্তু ডিপিএলের খেলা তো আর টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয় না। আর এই লিগটা নিয়ে মানুষের আগ্রহও তেমন নেই। তাই ফোকাসটাও তেমন থাকে না। তবে আমাদের দেশে বিপিএলে সবার ফোকাস থাকে। টেলিভিশনে সারা বিশ্বে এই টুর্নামেন্টটি সম্প্রচার করা হয় বলে সবার চোখ থাকে বিপিএলে। বিশ্ব সেরা টি-২০ স্পেশালিস্টরা খেলেন বিপিএলে। তাই বিপিএলের জন্য অপেক্ষায় আছি।’

জাতীয় নির্বাচনের কারণে এই বছরের বিপিএলের সময় পেছনোর সম্ভবনা রয়েছে। যার কারণে আশরাফুলের অপেক্ষাটাও আরো বাড়লো। এই অপেক্ষা মেনে নিয়ে তিনি বলেন,‘৫ বছর তো কেটে গেল অপেক্ষাতে। আর তো মাত্র ক’মাস অপেক্ষা করতে হবে।’

তবে দলে ফেরার আগে সব পরিক্ষা দিতেও তৈরি আশরাফুল। ইতিমধ্যে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফিটনেসও ঠিক রেখেছেন তিনি। এই সম্পর্কে আশরাফুল বলেন,‘১৩ আগস্ট থেকে জাতীয় দলে নির্বাচনের জন্য আমি উন্মুক্ত হব। কিন্তু আমি জানি,আমাকে পরীক্ষা দিতে হবে। আমি সেই পরীক্ষা দিতে প্রস্তুত। শরীরের ওজন কমিয়েছি ৫ কেজিরও বেশি। রমজান মাসে রোজা পালন করায় অনুশীলন এখন সেভাবে হচ্ছে না।তবুও বাসার সামনে টুক টাক অনুশীলন চালিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে