রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃ বিশ্ববিদ্যালয় গ্রিন বিল্ডিং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image

“নিমাণশৈলীতে সবুজায়ন, সমৃদ্ধ করবে ভুবন” এই স্লোগানকে সামনে রেখে ডিবেট ফর হিউম্যানিটি- (ডিএফএইচ) এর আয়োজনে বিশ^ পরিবেশ দিবসকে সামনে রেখে টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী তৈরি ও এর ব্যবহার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং যে লক্ষ্যে অনুকূল নীতি-কাঠামো সৃষ্টি করে গ্রীণ হাউজ গ্যাস নির্গমন, বন উজাড় ও ভূমিক্ষয় হ্রাসে জনসচেতনা তৈরির লক্ষ্যে গত ০২ জুন, ২০১৮, বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত হয় “আন্তঃ বিশ্ববিদ্যালয় গ্রিন বিল্ডিং বিতর্ক প্রতিযোগীতা” বা ইউরেপিয়ান ইউনিয়নের সহায়তায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, ইউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই),  জাগরণী চক্র ফাউন্ডেশন এবং অক্সফামের সহযোগীতায় বাস্তবায়িত হচ্ছে।

দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগীতায় দেশের শীর্ষস্থানীয় ০৮ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় বাংলাদেশ গ্রীন বিল্ডিং প্রযুক্তির উপযোগীতা, সম্প্রসারণ, কৃষিজমি রক্ষা ও টেকসই উন্নয়নে অপোড়ানো ইটের ভূমিকা ও সবুজ অর্থায়নের উপর জোরারোপ করা হয়। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি জনাব শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভণর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৈশলী সৈয়দ আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএফএইচ এর চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান।

মেধা, মনন ও সৃষ্টির বিকাশে আয়োজিত জাতীয় পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে রানার আপ হয়েছে “আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এবং বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে “ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি”।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ