রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে স্বাস্থ্যকর ফালুদা

news-image

লাইফস্টাইল ডেস্ক: ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলতে চান যারা তাদের জন্য আদর্শ একটি খাবার ফালুদা। এই খাবারটি আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কারণ এর প্রায় সব উপদানই স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে ভরা। তবে চেষ্টা করুন ঘরেই তৈরি করতে। রইলো রেসিপি-

উপকরণ: সাগু দানা- ১/২ কাপ, ঘন দুধ- ১ গ্লাস, কনডেন্স মিল্ক- আধা কাপ, চিনি- পরিমাণমতো, সেদ্ধ করা নুডলস- ১ কাপ, পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম- ১ টেবিল চামচ, স্ট্রবেরি, আম ও কলা কিউব করে কাটা- ২ টেবিল চামচ, আপেল, আঙুর কুচি- ১ চা চামচ, দুই কালার/ফ্লেভারের আইস ক্রিম- পরিমাণমতো, বরফ কুচি- পরিমাণমতো, জেলো জমানো ২ রকম (প্যাকেটের নির্দেশমতো), রুহু আফজা- পরিমাণমতো, মাওয়া গুঁড়া- পরিমাণমতো (গুঁড়া দুধ ২ টেবিল চামচ, গুঁড়া চিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, গোলাপজল আধা চা চামচ সব একসঙ্গে মিশিয়ে ঘরে মাওয়া বানাতে পারেন)।

প্রণালি: পানি দিয়ে সাগু দানা সেদ্ধ করে নিন। ঘন দুধ, কনডেন্স মিল্ক ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপর একটি সার্ভিস বাটি বা গ্লাসে পর্যায়ক্রমে প্রথমে সেদ্ধ সাগু দানা ও নুডুলস এর পর ঘন দুধ দিন। এবার দুই ফ্লেভারের আইস ক্রিম, বাদাম কুচি, আবার ঘন দুধ, নুডলস, ফলের টুকরো, মাওয়া কুচি এবং সবশেষে ঘন দুধ, জেলো, রুহু আফজা ও বরফ কুচি দিয়ে ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ