হার্ট অ্যাটাক হলে দ্রুত কী করবেন?

news-image

ডা. সজল আশফাক: হার্ট অ্যাটাকের রোগীকে সঙ্গে সঙ্গে করনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সুবিধা রয়েছে, তেমন হাসপাতালে নিতে পারলে সবচেয়ে ভালো। সে ধরনের সুবিধা না থাকলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।

আজকাল প্রায় সব মেডিকেল কলেজে করনারি কেয়ার ইউনিট চালু রয়েছে। এ ছাড়া অনেক প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকেও এ ধরনের সুবিধাদি রয়েছে।

হার্ট অ্যাটাকের রোগীকে অ্যাটাকের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে রোগীকে অনেকটাই বিপদমুক্ত করা সম্ভব, যদি তাকে ছয় ঘণ্টার মধ্যে স্টেপটোকইনেজ ইনজেকশন দেওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার প্রাক্কালে রোগীর জিহ্বার নিচে একটি নাইট্রোগ্লিসারিন বা অ্যানাজিস্ট ট্যাবলেট দিয়ে নেওয়া যেতে পারে। অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকলে সেটাও দিতে হবে। শুধু ইসিজি করেই প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক সম্পর্কে সহজেই ধারণা নেওয়া যায়। এ ছাড়া আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার পর যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগীকে অনেক সময় বিপদমুক্ত করা সম্ভব হতে পারে। হার্ট অ্যাটাক মানেই যে অবধারিত মৃত্যু, তা কিন্তু নয়। অনেকেই হার্ট অ্যাটাকের পর সেরে ওঠেন।

লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার