বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বোর্ডে ফেল করা ৫১ জন পুনঃনিরীক্ষণে পাস

news-image

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারিত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য এবছর ২৩ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এজন্য ৫৩ হাজার ৫১০টি উত্তরপত্র পুনরায় নিরীক্ষণ করা হয়েছে। “আবেদনকারীদের মধ্যে ৪৫০ জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে অনুত্তীর্ণ আসলেও পুনঃনিরীক্ষণে ৫১ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে।”

তাওরিত জানান, ফেল করেছিলেন এমন একজনও পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন। গত ৬ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবছর চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল আট হাজার ৯৪ জন। পুণঃনিরীক্ষণে এর সাথে নতুন করে আরও ৪৮ জন যোগ হল।