,

ইফতারে চিলি পাকোড়া

news-image

লাইফস্টাইল ডেস্ক: পবিত্র রমজান মাসে ভাজাপোড়া ছাড়া কি ইফতার জমে। পেঁয়াজু, আলুর চপ, পাকোড়া, বেগুনি ছাড়াও অনেক ভাজাপোড়া খাবার দৈনিক ইফতার মেন্যুতে থাকতে দেখা যায়। ইফতারে খেতে পারেন চিলি পাকোড়া।

চিলি পাকোড়া খেতে ভীষণ সুস্বাদু আর তৈরি করতে সময়ও লাগে কম।

যদি সামান্য কিছু উপকরণে ঝটপট এক কথায় ঝামেলা বিহীন মজাদার কিছু তৈরি করতে চান তাহলে তৈরি করে দেখতে পারেন চিলি চিজ পাকোড়া।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চিলি পাকোড়া

উপকরণ

কাঁচামরিচ ২০টা (একটু মোটাসোটা, কম ঝাল মরিচ হলে ভালো হয়), তিল ৪/৫ টেবিল চামচ, তেঁতুলের পেস্ট ৪/৫ টেবিল চামচ, বেসন দেড় কাপ, লবণ স্বাদ মতো, আধা চা চামচ বেকিং পাউডার, সিকি চা চামচ হলুদ গুঁড়ো, ভাজার জন্য তেল।

প্রণালি

২ কাপ পানি ফুটিয়ে নিন। চুলা থেকে নামিয়ে এতে ৩০ সেকেন্ডের জন্য রাখুন মরিচগুলো। এরপর উঠিয়ে নিয়ে পানি মুছে নিন।

একপাশ থেকে চিরে নিন মরিচগুলো। এর ভেতরে পুর দেওয়া হবে।

তেঁতুল এবং তিল একসাথে মিশিয়ে পুর তৈরি করে নিন। নিজের স্বাদমতো পরিমাণ কম-বেশি করতে পারেন।

প্রতিটি মরিচের ভেতর আধা চা চামচ করে পুর দিয়ে দিন।

এরপর বেসন, লবণ, বেকিং পাউডার এবং হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে নিন একটা বোলে। এতে পানি দিয়ে ব্যাটার গুলে নিন। খুব বেশি ঘন বা বেশি পাতলা করবেন না।

কড়াইতে তেল গরম করে নিন। পুরভরা মরিচ ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছাড়ুন। মরিচ তেলে ছাড়ার পর আঁচ কমিয়ে দিন। সোনালি করে ভেজে তুলুন।

ব্যাস, তৈরি হয়ে গেলো শীতের বিকেলের জন্য দারুণ মুচমুচে মরিচের বড়া!

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১