ব্যারিষ্টার নাজির আহমদ লন্ডনের নিউহ্যামের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন

news-image
নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ তথা সিলেট এবং বাংলাদেশের কৃতিসন্তান বৃটেনের সুপরিচিত ও বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার নাজির আহমদ ৬০ জন নির্বাচিত কাউন্সিলর এবং এক্সিকিউটিভ মেয়র নিয়ে গঠিত লন্ডন বারা অব্ নিউহ্যামের ডেপুটি চেয়ার তথা ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, গত ৩’রা মে’তে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ব্যারিষ্টার নাজির আহমদ প্রথমবারের মত যুক্তরাজ্যের লন্ডন বারা অব্ নিউহ্যামের লিটল ইলফোর্ড থেকে ১৯টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রেকর্ড সৃষ্টিকারী তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৩০৩৯। তাছাড়া এবারে বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত সকল বাঙালি প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ব্যারিষ্টার নাজির আহমদ। তাছাড়া তিনি গোটা নিউহ্যাম বারার মধ্যে একক প্রার্থী হিসেবে শতকরা সর্বোচ্চ (৩১%) ভোট পেয়েছেন।
বিলেত প্রবাসী ব্যারিষ্টার নাজির আহমদ বৃটেন তথা ইউরোপের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠিত আইনজীবী। তিনি লন্ডন ইউনিভার্সিটির কুইনমেরী থেকে এলএলবি (অনার্স) ও একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রী অর্জন করেন। পরে বিশ্বখ্যাত লিনকন্স ইন থেকে কৃতিত্বের সাথে বার-এট-ল ডিগ্রী লাভ করেন। তিনি বৃটেনের স্বনামধন্য চার্টার্ড ইনষ্টিটিউট অব্ আরবিট্রেটরস্ এর একজন ‘ফেলো’। ব্যারিষ্টার নাজির আহমদ শক্তিমান লেখক ও বিশ্লেষক। তিনি বাংলাদেশের একাধিক জাতীয় দৈনিকে সংবিধান, আইন ও সমসাময়িক বিষয়ের উপর লিখে থাকেন। এ পর্যন্ত তাঁর বাংলা ও ইংরেজীতে পাঁচটি বই বের হয়েছে। বিলেতে বাঙালি কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্যারিষ্টার নাজির আহমদ কমিউনিটির স্বনামধন্য ও নামি-দামি দুই ডজনের অধিক সংগঠনগুলোর নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন প্রয়োজনে তিনি এ পর্যন্ত পৃথিবীর চল্লিশটির উপরে দেশ সফর করেন।
স্থানীয়ভাবে ব্যারিস্টার নাজির আহমদ বৃটেনের প্রতিষ্ঠিত ও অন্যতম বৃহৎ রাজনৈতিক দল লেবার পার্টির তিনবারের ব্রাঞ্চ সেক্রেটারী ও ইস্টহ্যাম কনস্টিটুয়েন্সী লেবার পার্টির (সিএলপির) দুবার জিসি মেম্বার ও একবার ভাইস চেয়ারম্যান ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার