রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে রাখুন খাসির মাংসের হালিম

news-image

লাইফস্টাইল ডেস্ক: রমজানে ইফতারিতে খুব জনপ্রিয় একটি খাবার হলো হালিম। খাবারটি খেতে যেমন মজা তেমনি অনেক পুষ্টিকরও বটে। ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন শাহি হালিম। একবার ঘরে বানানো শাহি হালিমের স্বাদ পেলে আপনার প্রিয়জনেরা আর কোনওদিন দোকান থেকে এটি কিনে খেতেই চাইবে না। চলুন জেনে নিই রেসিপিটি।

রান্নায় যা লাগবে
মুগ ডাল আধাকাপ, মসুর ডাল আধাকাপ, মাসকলাই ডাল আধাকাপ, মটর ডাল আধাকাপ, ছোলার ডাল আধাকাপ, পোলাওয়ের চাল আধাকাপ, গরম মসলা আধা চা-চামচ, খাসির মাংস আধাকেজি, আদা ২ টেবিল চামচ, রসুন ১ টেবিল চামচ, ধনে ১ চা চামচ, জিরা ১ চা চামচ, মরিচ ১ চা চামচ, পেঁয়াজ ২ কাপ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, ঘি আধা কাপ।

যেভাবে রান্না করবেন
সব রকমের ডাল মিলিয়ে ধুয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এরপর সব মশলা দিয়ে আগেই মাংস রান্না করে নিতে হবে। এবার প্রেসার কুকারে ৫-৬ কাপ পানির মধ্যে ডালগুলো দিয়ে একে একে সব মশলা ও লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। প্রয়োজন হলে পরিমাণমতো পানি দিতে হবে।

সিদ্ধ হয়ে এলে রান্না মাংসের সঙ্গে ভালো করে মিশাতে হবে। সব শেষে আধাকাপ পানির সঙ্গে ২ টেবিল চামচ ময়দা গুলে দিতে হবে ঘন হওয়ার জন্য। এরপর আধাকাপ ঘিয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। ইফতারির টেবিলে পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস বা তেঁতুলের রস দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ