রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেহরিতে নারিকেলের দুধে মুরগীর মাংস

news-image

লাইফস্টাইল ডেস্ক : রহমাত, বরকত ও মাগফেরাতের মাস মাহে রমজান। সিয়াম সাধনার অংশ হিসেবে সেহেরি খাওয়া সওয়াবের। রমজানে সেহরিতে গরুর মাংস এড়িয়ে মুরগী খেলে ভালো হবে। তবে প্রয়োজন শাক সবজি ও ডাল শরীরের জন্য ভালো হবে।

খাবারের প্লেটে একটু বৈচিত্র্য সেহরিকে উপাদেয় করে তুলতে পারে। অনেকে এই সময় খেতে পছন্দ করেন, অনেকে করেন না। কিন্তু, খাবারে একটু বৈচিত্র্য থাকলে মন্দ হয় না। সেহরিতে ভিন্ন স্বাদ পেতে খেতে পারেন নারিকেলের দুধে মুরগীর মাংস

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন সেহরিতে নারিকেলের দুধে মুরগীর মাংস।

নারিকেলের দুধে মুরগীর মাংস

উপকরণ

মুরগীর মাংস: ১২ পিস (১টি মুরগি ১২ টুকরা করে নিতে হবে), মরিচ গুঁড়া: ১ চা চামচ, হলুদ গুঁড়া: ১ চা চামচ, ধনিয়া গুঁড়া: ১ চা চামচ, গরম মশলা: আধা চা চামচ, আদা বাটা: ১ চা চামচ, রসুন বাটা: ১ চা চামচ, তেল: ১/৪ কাপ, নারকেল দুধ: ২ কাপ, ধনে পাতা কুচি: অল্প, পেঁয়াজ কুচি: ১/২ কাপ, পেঁয়াজ বাটা: ১/২ কাপলবণ: স্বাদমতো।

প্রণালী

তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। বাদামি হলে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে।

পানি শুকিয়ে গেলে সব গুঁড়া আর বাটা মসলা দিয়ে দিন। এখন নারকেল দুধ দিয়ে ২ বার কষিয়ে মুরগির মাংস অল্প আঁচে রান্না করুন।

হয়ে গেলে নামিয়ে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ