দেশ ছাড়ছে মাদক সম্রাটরা, ছিঁচকেরা যাচ্ছে তাবলীগে

news-image

দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর একের পর একেক অভিযানে মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় মাদক সম্রাটরা দেশ চাড়ছে। আর ছিঁচকেরা গ্রেফতার এড়াতে যাচ্ছে তাবলীগ জামাতে। বুধবার রাজধানীর কয়েকটি মাদক স্পট সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৮ দিনে সারাদেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে ৪২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া গ্রেফতার হয়েছে ৭ শতাধিক। এ আতঙ্কে রাজধানীর মাদক বিক্রেতারা স্পট ছেড়ে গা ঢাকা দিয়েছে। তবে তাদের সহযোগিদের মাধ্যমে মুঠোফোনে চলছে ব্যবসা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই দ্রæত সটকে পড়ছে তারা।

রাজধানীর কারওয়ানবাজার রেললাইন বস্তির (মাদক স্পট) আশপাশের লোকজন জানান, কয়েকদিন ধরে বিক্রেতাদের দেখা যাচ্ছেনা। অনেকে বলাবলি করছিলেন, সেলিম নামের এক বিক্রেতা ইতিমধ্যে তাবলীগ জামাতে গেছে। গ্রেফতার এড়াতেই তাবলীগে যাওয়া বলে মন্তব্য করেন তারা। ওই এলাকায় জলিল, আব্দুল ও পপি ইয়াবা ফেনসিডিল ও গাঁজার ডিলার জিসেবে পরিচিত। সকলেই পুলিশের চোখ এড়িয়ে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

তেজকুনি পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী দিলু কয়েকদিন ধরে উধাও। ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত সে। টেকনাফ থেকে তাকে মাদক সরবরাহ করতো মজিদ নামের এক ডিলার। মজিদ ভারতে গেছে বলে শোনা যাচ্ছে। বর্তমানে ওই এলাকায় লাম্বা বাচ্চু ও মধু নামের দুই মাদক ব্যবসায়ী সরব রয়েছে।

এদিকে শুক্রাবাদ এলাকায় শাহিন ওরফে বাড়িওয়ালা শাহিন, নুর আলম, খোকন, ভুট্টা বাবু, জামাই মানিক ও আলামিন আগের মত প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখা না গেলেও গোপনে চলছে তাদের ব্যবসা। গাঁজা ফেনসিডিলের চেয়ে ইয়াবার ব্যবসাই করে তারা। এছাড়া ভাটারা এলাকার পুলিশের তালিকাভুক্ত ইয়াবার ডিলার পিচ্চি পাভেল এক সপ্তাহ ধরে এলাকা ছাড়া। হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার আনন্দপুর গ্রামে চলে গেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। ভাটারা এলাকার নুরের চালার বোটঘাট এলাকায় থাকতো সে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহতের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মাদক ব্যবসায়ীদের মধ্যে। গ্রেফতার এড়াতে গত কয়েকদিনে এদের অনেকেই পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে। আর বাকিরা গা ঢাকা দিয়েছে। পাশাপাশি অন্য এলাকায় আস্তানা গড়ে মুসল্লি বেশে তাবলীগে গেছে বলে জানা গেছে।

amadershomoy.com

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার