,

‘এইসব দিনরাত্রি’র টুনিও একই পথ বেছে নিলেন

46207_f2বিনোদন প্রতিবেদক :বিটিভির ইতিহাসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিন রাত্রি’তে টুনি চরিত্রটির জীবন রক্ষার জন্য সারা দেশের 

মানুষ চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন নাট্যকার হুমায়ূন আহমেদকে। অসাধারণ টুনি চরিত্রের সেই রূপদানকারী অভিনেত্রী নায়ার রহমান লোপা (৩৫) আত্মহত্যা করেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। বৃহস্পতিবার গুলশানের নিজ বাসার বেডরুমে আত্মহত্যা করেন তিনি। স্বামী আলী আমিনের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ করেছেন। এ ঘটনায় গুলশান থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তার স্বামী আলী আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের মা রাজিয়া সুলতানা। মামলা দায়েরের পর লোপার গুলশানের বাসার সামনে থেকে আমিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় লোপার পরিবারের পক্ষ থেকে গুলশান পুলিশকে লোপার আত্মহত্যার খবর জানানো হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। লোপার মা রাজিয়া সুলতানা ওই দিন রাত পৌনে ১০টায় লোপার স্বামী আলী আমিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। রাজিয়া সুলতানার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী আমিনের সঙ্গে বনিবনা হচ্ছিল না লোপার। বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যেই দু’জনের বাগবিতণ্ডা হতো। আমিন মানসিক নির্যাতনের পাশাপাশি মাঝে মধ্যেই শারীরিক নির্যাতন চালাতেন লোপার ওপর। তার অভিযোগ, অতিরিক্ত অত্যাচার সইতে না পেরেই আত্মহত্যা করেছেন লোপা। লোপার স্বামী আমিন বেঙ্গল তোয়ালে ইন্ডাস্ট্রিজে কর্মরত। এ দম্পতির আনহা আমিন (৯) এবং আজারি আমিন (৬) নামে দু’টি সন্তান রয়েছে। লোপার গলার ডান দিকে ও বাম হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে গুলশান থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, ঘটনাটি আত্মহত্যা কিনা তা ময়নাতদন্তের পরপরই নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ