বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ও হে শ্যাম’ দিয়ে দর্শক মাতাচ্ছেন সিয়াম-পূজা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : একের পর এক পোস্টার প্রকাশ করে আগে থেকেই আলোচনায় ছিল ‘পোড়ামন টু’। এবার গান দিয়েও ছবিটি খবরের শিরোনামে। জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে উৎসর্গ করে তৈরি ছবির গান ‘নাম্বার ওয়ান হিরো’তে নজর কেড়েছেন সিয়াম। তবে তাতে ছবির নায়িকা পূজা চেরি ছিলেন না। এবার ‘ও হে শ্যাম’ এর মাধ্যমে দু’জনেই হাজির হয়েছেন দর্শক মাতাতে। বৃহস্পতিবার গানটি প্রকাশের পর এরইমধ্যে তা প্রায় সাড়ে ৫ লাখ বার দেখা হয়েছে।

শাহ আলম সরকারের লেখা ‘ও হে শ্যাম’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। সুর করেছেন ইমন সাহা। কোরিওগ্রাফার ছিলেন জয়েশ প্রধান।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন টু’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ সিনেমাটি। এতে সাইমন-মাহি জুটি বেঁধে অভিনয় করেছিল। ‘পোড়ামন-টু’ বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক