কর্মসংকটে অসহনীয় জীবন-যাপন করছে সৌদি প্রবাসীরা

news-image

জীবিকা নির্বাহের জন্য বহু প্রবাসী বাংলাদেশি চাকরির প্রলোভনে দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে ফুটপাতে হকার ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন বহু প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় প্রবাসীদের ফুটপাত ব্যবসায় জড়িয়ে পড়ায় ক্ষুন্ন হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তিও। সৌদি আইন লঙ্ঘনের অপরাধে প্রতিনিয়ত ধরপাকড়ের শিকার হয়ে জেলে যেতে হচ্ছে তাদের। তবুও নিরুপায় তারা।

এছাড়া, দেশটির বিভিন্ন কোম্পানিতে শতভাগ সৌদি নাগরিকের কর্মসংস্থানের প্রভাবেও কাজ না পেয়ে বাংলাদেশিরা শুরু করছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসা। দেশটির আইনে ফুটপাতে যে কোনো ব্যবসা নিষিদ্ধ হওয়ায়, প্রতিনিয়ত ধরপাকড়ের শিকার হচ্ছেন প্রবাসীরা। এতে গুণতে হচ্ছে জেল-জরিমানা।

দালালের প্রলোভনে ভুয়া চুক্তিতে সৌদি আরবে আসেন টাঙ্গাইলের আব্দুল হাকিম। সৌদি আসার পর বিমানবন্দর থেকেই শুরু হয় তার প্রবাস জীবনের অনিশ্চিত পথচলা। যে এজেন্সির মাধ্যমে এসেছিলেন যোগাযোগ করতে পারেননি তাদের সঙ্গে। কর্মস্থল, বাসস্থান এবং বৈধতা- কোনটাই না পেয়ে অনেকটা বাধ্য হয়েই শুরু করেছেন ফুটপাতে ক্ষুদ্র ব্যবসা।

এক প্রবাসী বলছেন, ফুটপাতে ব্যবসা করি। এখানেও পুলিশ ও বলদিয়ার লোকজন এসে আমাদের ধাওয়া করে, তখন পালিয়ে যাই। এইভাবে দিন চলছে।

অন্য এক প্রবাসীরা বলেছেন, আমরা সৌদি আরব এসে কাজ পাচ্ছি না। তবে, এখন ফুটপাতে কাজ করে কোন রকমভাবে চলতেছি। তার মধ্যে বলদিয়া এসে আমাদের সব কিছু নিয়ে যায়।

ফুটপাতে ব্যবসা করা প্রবাসীদের জীবনের গল্পগুলো এমনই। কেউ কোম্পানিতে কাজ করে মাসের পর মাস বেতন পান না। কেউ বা চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে জীবন-জীবিকার তাগিদে হয়েছেন হকার।

নিঃস্ব হওয়া এক প্রবাসী বলেছেন, এখানে আমার নিজস্ব দোকান ছিল। সেই দোকান অন্য মালিক নিয়ে গিয়ে উল্টো আমার নামে মামলা দিয়েছে। বাধ্য হয়ে আমরা রাস্তা ব্যবসায় করতেছি।

গত ছয় বছর বন্ধ থাকার পর ২০১৫ সালের পহেলা ফেব্র“য়ারি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি সরকার। তারপর থেকে এখন পর্যন্ত অন্তত ১০ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয় দেশটিতে। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে এক তৃতীয়াংশই যারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার