সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী পেনেলোপে ক্রুজ

Penelopel-300x199বিনোদন প্রতিবেদক :বছরের সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হলেন ফরাসি অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। সম্প্রতি তাঁকে এই খেতাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এস্কোয়ার ম্যাগাজিন। এর মধ্য দিয়ে গত বছরের বিজয়ী মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসনের স্থলাভিষিক্ত হলেন ৪০ বছর বয়সী পেনেলোপে।
এস্কোয়ার ম্যাগাজিনের এ বছরের সবচেয়ে আবেদনময়ী নারী পেনেলোপে হচ্ছেন এ খেতাবজয়ী ১১তম নারী। এর আগে এই তকমা পেয়েছেন অস্কারজয়ী হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, বন্ডগার্লখ্যাত মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি, পপ গায়িকা রিয়ান্না, অভিনেত্রী শার্লিজ থেরন প্রমুখ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মাদ্রিদে জন্ম নেওয়া পেনেলোপেকে সর্বশেষ দেখা যায় গত বছর মুক্তি পাওয়া রাইডলি স্কটের দ্য কাউন্সিলর ছবিতে। পেনেলোপের পরবর্তী ছবি মা মা। ফরাসি ভাষায় নির্মিত ছবিটি মুক্তি পাবে এ বছরই। এ ছাড়া আগামী বছর মুক্তি পাবে পেনেলোপে অভিনীত কমেডি ছবি গ্রিমসবাই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার