খোঁজ নেই অপুর!

Apuসপ্তাহখানেক হলো অপু বিশ্বাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর সেলফোনও বন্ধ। এরও আগে ফোন খোলা থাকলেও কল রিসিভ করেননি কেউ। ফলে অনেকেই ধারণা করছেন, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ ধরেই আড়ালে আছেন অপু। এফডিসিতে এ নিয়ে গুজবও ছড়াচ্ছে কেউ কেউ। বলা হচ্ছে, 'শাকিব ৩০ ডিসেম্বর ঢাকা ছেড়েছেন। তার পর থেকেই অপুকে পাওয়া যাচ্ছে না। অতএব, তিনি শাকিবের সঙ্গে যেতে পারেন!' শাকিব খানের সহকারী মনিরকে ফোন দিলে তাঁর ফোনও বন্ধ পাওয়া গেছে। তবে এসব কিছুর জটলা ছাড়ানোর চেষ্টা করছেন শাকিব খানের কাছের এক পরিচালক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, 'আজ সকালেই শাকিব খানের দেশে ফেরার কথা। তবে অপু তাঁর সঙ্গে নেই। গ্রামের বাড়ি বগুড়ায় গিয়ে থাকতে পারেন।' কিন্তু এমন কথায় সায় দিচ্ছেন না কেউ কেউ। তাঁদের বক্তব্য, এর আগেও অপু গ্রামের বাড়িতে গেছেন। কিন্তু তখন তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল না। এখন কেন বন্ধ?

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার