,

ক্যাম্পাসে আম পাড়তে গিয়ে ঢাবি ছাত্রের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শেখ ওমর তৌফিক নামে এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন উর্দু বিভাগের চেয়ারম্যান ড. রশিদ আহমদ।

ওমর তৌফিক বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কবি জসিম উদ্দীন হলে থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় মসজিদের পাশের একটি গাছে আম পাড়তে ওঠেন তৌফিক। এ সময় পেছলে পড়ে তিনি গুরুতর আহত হন।

আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর দেখে ঢামেক হাসপাতাল থেকে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠানো হয়।

কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেন বলেন, আমরা এখন হাসপাতালে আছি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে