,

রাতে স্নান করা ভালো কেন ?

news-image

লাইফস্টাইল ডেস্ক : সকাল সকাল স্নান করাই অনেকের অভ্যেস। দিনের শুরুতে স্নান করে নিলেই হল। শরীর, মন দুটো ঝরঝরে হয়ে যায়। তবে রাতে স্নান করতে অনেকেই চান না। কিন্তু, চিকিৎসকরা বলছেন সকালে স্নান করার পাশাপাশি রাতেও স্নান করা খুব প্রয়োজন। এতে শরীর অনেক বেশি ভালো থাকে।

ভালো কেন ?

সারাদিন বাইরে বাইরে ঘুরতে হয়। কত ধুলোবালি, ঘাম জমে শরীরে। এরপর স্নান না করলে শরীরে সেগুলি জমেই থাকে। ফলে ত্বক সঠিকভাবে শ্বাস নিতে পারে না। যার ফলে ফুসকুড়ি, চুলকানি ও ইনফেকশনের মতো সমস্যা দেখা যায়।

তাছাড়া রাতে স্নান করার ফলে শরীর বেশ ঠান্ডাও থাকে। আসলে দিনের শেষে শরীরে ক্লান্তি জমা হয়। যার ফলে শরীরের ভিতরের তাপমাত্রা কমতে শুরু করে। ঘুমানোর সঙ্গে সঙ্গে তা আরও কমে যায়। কিন্তু, ঘুমানোর আগে স্নান করার ফলে ত্বকের তাপমাত্রা বাড়তে শুরু করে। যার কারণে ঠান্ডা অনুভূত হয়। এর জন্য ঘুমও খুব ভালো হয়।

সবথেকে বড় বিষয় সারাদিনের শেষে ক্লান্তি দূর করার জন্য স্নান করা খুবই প্রয়োজনীয়। শীতকালে রাতে স্নান নাও করতে পারেন। আবার তখন হালকা গরম জলেও স্নান করতে পারেন। এতে শরীরের ব্যথা দূর হয়, আবার শরীরও ঝরঝরে হয়। তবে গরমকালে স্নান করাটা খুব প্রয়োজনীয়। অনেক সময় বাচ্চা না ঘুমালে চিকিৎসকরা তাদেরও রাতে স্নান করাতে বলেন।

তবে রাতে স্নান করছেন বলে যেন সকালে স্নান করা ভুলবেন না। সকালে স্নান করা অবশ্যই ভালো। সকালে স্নান না করলে গোটা দিনটাই যেন কেমন বিরক্তিকর হয়ে যায়। কোনও কাজেই মন বসতে চায় না। তাই দিনের শুরুটা ফ্রেশভাবে হওয়া খুব প্রয়োজনীয়। আর সকালে স্নান করার পাশাপাশি রাতে স্নান করুন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১