,

স্বপন হত্যার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

news-image

ইতালির মিলানে বাংলাদেশি যুবক সামসুল হক স্বপনকে নির্মমভাবে হত্যা করায় বাংলাদেশি কমিউনিটি মিলানের পক্ষ থেকে তীব্র নিন্দা, ক্ষোভ, ঘৃনা ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পিয়াচ্ছা কায়াচ্ছো থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মিলানোর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলান সেন্ট্রাল ষ্টেশনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বাংলাদেশ কমিউনিটির নেত্রীবৃন্দ খুনিদের গ্রেফতার করায় ইতালিয়ান প্রশাসনকে ধন্যবাদ জানান এবং অবিলম্বে খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন। ২৩ বছর বয়োসি সামসুল হক স্বপন গত ২৭ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে দুই মরোক্কো ছিনতাইকারীর ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন।তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারুয়াখালী গ্রামের আব্দুল সালামের বড় ছেলে। গত এক বছর যাবৎ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ইতালির মিলানে দীর্ঘ ৫ বছর যাবৎ বসবাস করতেন স্বপন। এ ঘটনায় দু’জনকে ঘটনাস্থলেই হাতে নাতে গ্রেফতার করে ইতালিয়ান পুলিশ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে খুনিদের বিচারের দাবি জানান মিলানস্থ বাংলাদেশি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক এবং ইসলামিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেত্রীবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশিরা খেটে খাওয়া মানুষ। আমরা অনেকেই রাতে কাজ করে বাসায় ফিরি, এমতবস্থায় আমাদের স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা চাই। এভাবে আর যেনো কাউকে সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে না হয়। প্রশাসনকে এ ব্যাপারে আরো সজাগ থাকতে হবে।

এদিকে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান স্বপনের লাশ দেশে প্রেরণের বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বলে কন্স্যুলেট সূত্রে জানা গেছে। বাংলাদেশ কমিউনিটি মিলান-লোম্বার্দিয়ার-ইতালির এ আয়োজনে বাংলাদেশি প্রবাসী ছাড়াও ইতালিয় বিভিন্ন সংগঠন ও গনমাধ্যমকর্মী ও কয়েকটি দেশের প্রবাসীসহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ এ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সারা বিশ্বে বন্ধ হবে সন্ত্রাসীদের হিংস্র কালো থাকা এই প্রত্যাশা ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে