ছোট বোনকেই ঈর্ষা করেন ক্যাটরিনা!

187aea2a7259af693d9f80c4a3c8ec94-300x324ডেস্ক রিপোর্ট : আপন বোন তাও আবার ঈর্ষা। কেন বোনকে ঈর্ষা করছেন ক্যাটরিনা তা অনেকের জানা না থাকলেও সালমান খানের আপকামিং ‘ডঃ কাবি’ নিয়েই হয়তো এমনটি হচ্ছে।
ক্যাটরিনা নিজের তার স্থান করে নিয়েছেন। শুধু তাই নয় বলিউডের পরিচালকদের অন্যতম পছন্দ তিনি। পর্দায় আবেদনের তালিকায় বিশ্বের নামিদামি তারকাদের হটিয়ে সেরা আবেদনময়ী নায়িকাতে পরিণত হয়েছেন তিনি।
অবশ্য নিজের মুখে ক্যাটরিনা স্বীকার না করলেও সম্প্রতি ডিএনএকে দেয়া এক সাক্ষাৎকারে তাই প্রকাশ পেল।  সালমানের আপকামিং ‘ডঃ কাবি’ সিনেমা দিয়ে ইসাবেলা বলিউডে পা রাখতে যাচ্ছেন।
এটি ইসাবেলার প্রথম সিনেমা কাজেই বড় বোন ক্যাটরিনার কাছ থেকে খুঁটিনাটি শিখতে চাইতেই পারেন। বড় বোন হিসেবে ক্যাটরিনারও উচিত তার বোনকে সাহায্য করা। কিন্তু দৃশ্যপট যেন একেবারেই উল্টো।
ইসাবেলাকে বলিউডে সিনেমা সম্পর্কে প্রশিক্ষণে সাহায্য করার প্রসঙ্গে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি কেন তাকে কোনরকম প্রশিক্ষণ দিতে যাব। ইসাবেলা এখন ইংলিশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং সেখানে সে ভালো করছে।
তিনি বলেন, সে অভিনয়ের ওপর পড়াশোনাও করেছে। কাজেই আমি কেন তাকে প্রশিক্ষণ দিতে যাব। আমার কাছ থেকে কোনরকম সাহায্য নেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
ক্যাটরিনা বলেন, সে খুব ভালো নাচতেও পারে। কাজেই সব গুণ তার মধ্যে আছে। সে যদি বলিউডে তার ক্যারিয়ার গড়তে চায় তবে তাকে আমি স্বাগত জানাবো কিন্তু আমি মনে করি না যে, আমার কোন ধরনের সাহায্যের দরকার হবে তার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার