,

২ বছরেও শেষ হয়নি তদন্ত, মৃত্যুর আগে মিতু হত্যার বিচার দেখে যেতে চান বাবা-মা

news-image

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার ২ বছর হতে চলছে। এখনো এ মামলার তদন্ত কাজ শেষ হয়নি। মিতু হত্যার রহস্য উদঘাটন ও আসামিরা গ্রেফতার না হওয়ায় হতাশ নিহতের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন। মৃত্যুর আগে মিতু হত্যার বিচার দেখে যেতে যান তারা।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুল নিয়ে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ছুঁড়ে ও কুপিয়ে হত্যা করা হয় বাবুলের স্ত্রী মিতুকে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এডিসি কামরুজ্জামান বলেন, মিতু হত্যা মামলার তদন্ত চলছে। তদন্তের বেশ অগ্রগতি হয়েছে। তদন্ত শেষ হলেই মামলার চার্জশিট দেওয়া হবে।

মিতুর বাবা মোশারফ হোসেন এই প্রতিবেদককে বলেন, মিতু হত্যার ২ বছর হতে চলছে। এখনো জানতে পারলাম না কেন কে বা কারা মিতুকে হত্যা করেছে। মামলার গতিই পরিবর্তন হয়ে গেছে। মামলার বাদি ও মিতুর স্বামী বাবুল আক্তারকে বাঁচাতে মামলার চার্জশিট দিতে গড়িমশি করা হচ্ছে। মামলার বাদিই যেখানে খুনি, ন্যায় বিচারের কি আসা করা যায়। তদন্ত কর্মকর্তা হয়তো জানতে পেরেছে মিতু হত্যায় বাবুল আক্তার জড়িত। তাকে বাঁচানোর চেষ্টা করছে। মিতু হত্যায় বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও মূল আসামি বাবুলই এখনো ধরা ছোঁয়ার বাহিরে।

তদন্ত কর্মকর্তা আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করছেন না। জানি না মামলার তদন্ত শেষ হতে আরও কতবছর লাগবে। আমি কয়েকবার বলেছি মিতু হত্যার সাক্ষ্য তার দুই সন্তান হতে পারে, যে কারণে বাবুল তার সন্তানদের আমাদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। আমাদের কাছ থেকে মিতুর সন্তানদের দূরে রাখা হচ্ছে। যাতে তার সন্তানরা জানতে না পারে বাবুলই মিতুর হত্যাকারী।

তিনি আরও বলেন, মিতুর সন্তানদের সঙ্গে দেখা করতে বাবুলের মগবাজারে বাসায় একাধিকবার গিয়ে ছিলাম কিন্তু দেখা করতে পারিনি। মেয়ের হত্যার ন্যায় বিচার পাবো কিনা জানি না।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির