বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু নিয়ে প্রতিনিয়ত রহস্য বাড়ছে

news-image

রাজধানীর মিরপুরে পাইকপারা সি টাইপ সরকারী কোয়ার্টারের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে দুই শিশুসন্তনসহ মায়ের মৃত্যুর রহস্য ক্রমেই বাড়ছে। দুই মেয়েকে হত্যার পর মা জেসমিন আত্মহত্যা করেছে একথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন কোয়ার্টারের বাসিন্দারা। তাদের ধারনা দুই মেয়ে ও মাকে কেউ হত্যা করেছে।

গত বৃহস্পতিবার জেসমিন আক্তারের অফিসে তার টেবিলের ড্রয়ার থেকে একটি চিরুকুট উদ্ধার করে পুলিশ। সেই চিরকুটটিতে লেখা রয়েছে, ‘আমি বেচেঁ থাকার রাস্তা খুজে পাচ্ছি না। আমার সব দিক থেকে অনেক অন্ধকার নেমে এসেছে। তাই এই সিদ্ধান্ত নিতে হলো। আমার মৃত্যুর জন্য আমার নির্মম দুর্ভাগ্যই দায়ী।’ পরে তার নাম লেখা ও ৩০.৪.১৮ ইং লেখাও ছিল ওই চিরকুটটিতে। চিরকুটটি জেসমিনের লেখা কিনা, তা নিশ্চিত হতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠিবে পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মা মেয়ের মৃত্যুর ঘটনায় কোন হত্যা মামলা না হওয়াতে সরাসরি এ বিষয়ে ডিবি কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না। সবচেয়ে রহস্যজনক আচরন করছেন জেসমিনের ভাই শাহিনুর। জেসমিনের ভাই কিংবা তার পরিবারের পক্ষ থেকে জেসমিনের মৃত্যুর বিষয়ে অন্য কারো হাত থাকতে পারে এমন কোন অভিযোগ করা হয়নি। কিন্তু জেসমিন ও তার দুই মেয়ের মর্মান্তিক মৃত্যুর ধরণ দেখে মনে হয়েছে এমন কোন ঘটনা আছে যার জন্য এভাবে মা ও দুই মেয়েকে প্রাণ দিতে হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বুঝা যাবে মূল কারণ।

এদিকে, ঘটনার সময় ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পাশের কক্ষে জেসমিনের ভাই শাহীনুর ও স্বামী হাসিবুলের ভাগ্নে ও ভাগ্নে বউ থাকেন। আরেক কক্ষে জেসমিনের খালাতো বোন যুথী থাকেন। তারাও বিষয়টি টের পাননি বলে দাবি করেছেন। পরে হাসিবুল ও জেসমিনের ভাই শাহীনুর দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও দুই মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান ।

জেসমিনের পাশের ফ্ল্যাটের বসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, জেসমিন মাইগ্রেনের সমস্যা ছিল। কিন্তু তার আচারনে অস্বাভাবিক কিছু দেখি নাই কখনো। ঘটনার দিন তারা কোন দরজা ভাঙ্গারও কোন শব্দ পায়নি। সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ দরজায় নক করার শব্দ পেলে খুলে দেখি হাসিবুলের ভাগ্নে বউ কান্নাকাটি করে বলেন, জেসমিন আপা, হিমি ও আদিলা নেই। পরে তাদের ওই রুমের সামনে গেলে দেখা যায় বিছানায় দুই শিশু কন্যা এবং মেঝেতে জেসমিনের রক্তাক্ত লাশ পরে আছে।

ওই ভবনের ৩য় তলার এক বসিন্দা বলেন, তারা ওই ভবনে ১২/১৩ বছর ধরে থাকছেন। আর হাসিবুল তার স্ত্রী ও দুই বাচ্চাসহ ৭/৮ বছর থেকে ওই ফ্ল্যাটে থাকছেন। ঘটনার দিন রাতে কান্নাকাটির শব্দ পেয়ে ওই ফ্ল্যাটে গিয়ে জেসমিন ও তার দুই সন্তানের লাশ দেখতে পান। নিহতদের শরীরে ক্ষত চিহ্ন দেখে বিষয়টি তাদেরও রহস্যজনক বলে মনে হচ্ছিল। এ সময় নিহত শিশু দুটির কথা বলতে গিয়ে তারা আবেগআপ্লুত হয়ে পড়েন এবং বলেন নিরঅপরাধ শিশু দুইটির হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচিত হবে এটাই তাদের প্রত্যাশা। একই সঙ্গে জেসমিন অনেক পরহেজগার ও সামাজিক ছিলেন বলেও জানান তিনি। এ সময় তাদের কাছে জেসমিন আক্তারের মানষিক সমস্যা ছিল কিনা জানতে চাইলে, তিনি বলেন এই যে আপনাদের সাথে কথা বলছি আপনাদেরকে তো সুস্থ্যই মনেই হচ্ছে। এখন যদি কেউ আপনাদের মানুষিক সুস্থ্যতা নিয়ে প্রশ্ন করে আমি কি বলবো?

ওই কোয়ার্টারের নিরাপত্তাকর্মী হান্নান জানান, কোয়ার্টারের মধ্যে প্রবেশ করতে হলে পরিচয় ও যার কাছে যাবেন তার অনুমতি নিয়ে কোয়ার্টারের ঢুকতে দেয়া হয়। ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে পাসের বিআর টিসি কোয়ার্টার থেকে ১০/১২ জন্য একদল লোক গেটের সামনে আসেন। পরে তারা বলেন কোয়ার্টারের মধ্যে কান্না কাটি শোনা যাচ্ছে, কি হয়েছে ? এই বলে ওই দলটি কোয়ার্টারের মধ্যে প্রবেশ করেন। পরে আমি জানতে পরি দুই মেয়ে ও মা মারা গেছে।

পাইকপাড়া সি টাইপ গভঃ কোয়ার্টার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ও সমিতির অন্যান্যরা বলেন, দুই বাচ্চাকে হত্যার পর যদি জেসমিন নিজেই আত্মহত্যা করে থাকেন তাহলে দুই হাতের রগ কাটার পর কিভাবে নিজ গলায় ছুরি চালানো সম্ভব? তাছাড়া দরজা ভাঙলে তো আশপাশের ফ্ল্যাটের লোকজনও টের পেতোন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার মাসুদ আহাম্মদ জানান, আমরা উদ্ধার করা চিরকুটটি জেসমিন হাতে লেখা কি না তা পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হবে। তিনি এমন কথা কেন লিখেছেন ও এর পেছনে কোন পারিবারিক কারণ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বুঝা যাবে মূল কারণ।

লাশের সুরতহাল প্রতিবেদন কর্মকর্তারা জানান, জেসমিনের গলার পাশাপাশি দুই হাতে কবজির কাছে কাটা ছিল। বুকে ছিল অন্তত বারোটি আঘাতের চিহ্ন। বড় মেয়ে হিমির পেটে তিনটি আঘাতের চিহ্ন এবং বাঁ হাতের কবজির কাছে কাটা ছিল। ছোট মেয়ে হানির পেটে এবং ডান হাতের কবজির কাছে কাটা ছিল। দুজনেরই গলা কাটা ছিল। ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, আঘাতের ধরনগুলো ব্যতিক্রমধর্মী।

উল্লেখ্য, গত সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সি টাইপ গভঃ কোয়ার্টারের ১৩৪ নং ভবনের চতুর্থ তলার একটি ফ্যাট থেকে মা ও তার দুই শিশু কন্যার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। জেসমিন আক্তার খামার বাড়িতে কৃষি অধিদপ্তরে কর্মরত ছিলেন। তার স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবলায়ে সহকারী লেজিসলেটিভ ড্রাফটসম্যান হিসেবে চাকরি করেন। দুই শিশু কন্যার মধ্যে হাসিবা তাসনিম হিমি নয় বছর বয়সী। সে স্থানীয় মডেল একাডেমিতে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আর চার বছর বয়সী আদিলা তাহসিন হানি এখনও স্কুল শুরু করেনি।