রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ রক্তচাপ কমায় কুমড়ার বীজ

news-image

অনলাইন ডেস্ক : ছোট জিনিসের বড় গুণ- কথাটা অনেকখানি সত্যি কুমড়া বীজের ক্ষেত্রে। এটি চিবিয়ে খেতে বেশ মজা লাগে। পুষ্টিবিদরা বলছেন, শুধু স্বাদ নয়, মিষ্টি কুমড়ার বীজ পুষ্টি গুণেও অনন্য। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ আছে। এক মুঠো কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম,জিঙ্ক এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। উচ্চ মানের পুষ্টি গুণের কারণে কুমড়ার বীজ সুস্বাস্থ্যের জন্য উপকারী।

মিষ্টি কুমড়ার বীজে এল -আরজিনাইন নামক এক ধরনের উপাদান থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এটা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমায়। এ কারণে এটি হৃদরোগের জন্য উপকারী।

কুমড়ার বীজ শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এ কারণে এটি ডায়বেটিস রোগীদের জন্যও উপকারী।

কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি এসিড থাকে। এগুলো ত্বকের শুষ্কতা কমায় এবং ত্বক সজীব থাকতে সাহায্য করে।

চুল পড়া অতি পরিচিত একটি সমস্যা। কুমড়ার বীজে থাকা ফাইটোস্টেরলস উপাদান চুল পড়া রোধে সাহায্য করে।

গ্যাষ্ট্রিক , প্রষ্টেট, স্তন, ফুসফুস এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে কুমড়ার বীজ বেশ কার্যকরী। এক গবেষণায় দেখা গিয়েছে, মেনোপেজের পর নারীরের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে কুমড়ার বীজের তুলনা নেই।

কুমড়ার বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর্থাইটিসের ব্যথা সারাতে দারুন কাজ করে। বিশেষ করে কুমড়ার বীজ থেকে তৈরি তেল ম্যাসাজ করলে আর্থাইটিসের কারণে সৃষ্ট প্রদাহে আরাম মেলে। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ