রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম খেলে কি ওজন বাড়ে?

news-image

অনলাইন ডেস্ক : গ্রীষ্মকাল মানেই আম খাওয়ার দিন। স্বাদের জন্য শিশু থেকে বয়স্ক সবারই এটা পছন্দের ফল। তবে অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে কেউ কেউ আবার আম খাওয়া থেকে বিরত থাকেন। কারও কারও ধারণা, অতিরিক্ত আম খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। পুষ্টিবিদরাও আম খাওয়ার ব্যাপারে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন।

আম শুধুমাত্র স্বাদে নয়, গুণেও অনন্য। এতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেমন- ভিটামিন এ, আয়রন, কপার এবং পটাশিয়াম রয়েছে।

আম একটি শক্তিশালী ফল। এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরে শক্তি জোগায় এবং সারাদিন শরীর সক্রিয় রাখে।

আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে প্রচুর পরিমাণে আঁশও থাকে।

একটা মাঝারি আকৃতির আমে ১৫০ ক্যালরি থাকে। বেশি ক্যালরিযুক্ত খাবার খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। এ কারণে অতিরিক্ত আম না খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।

এছাড়া খাওয়ার পর আম খেলে শরীরে বেশি ক্যালরি যোগ হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে সকালের নাস্তা খাওয়ার বেশ কিছুক্ষণ পর কিংবা বিকালে আম খাওয়ার উপযুক্ত সময় বলছেন পুষ্টিবিদরা। সেই সঙ্গে রাতে আম না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ