১২ হাজার লাইক, ৯৫ হাজার ডিজলাইক পেলো নুসরাতের ‘পটাকা’

news-image

গত ২৬ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া ‘পটাকা’। এটি ফারিয়ার গাওয়া প্রথম গান। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নেচে দর্শক মাতালেন ‘বাদশা’খ্যাত এই তারকা।

রাকিব হাসান রাহুলের লেখা এ গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এটি নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব।

গানটি প্রকাশের পর প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। অধিকাংশ দর্শক-শ্রোতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক দৃষ্টিতে গানটির সমালোচনা করছেন।

ইউটিউবে দর্শকের পছন্দ-অপছন্দের মতামত পাওয়া যায় ‘লাইক’ ও ‘ডিজলাইক’ বাটনে ক্লিক দেখে। সেই দিক থেকেও খুব একটা সুবিধা করতে পারেনি ফারিয়ার ‘পটাকা’। এখনও পর্যন্ত গানটি দেখে ১২ হাজারের বেশি দর্শক ‘লাইক’ করেছেন আর বিপরীতে ৯৫ হাজারের বেশি দর্শক ‘ডিজলাইক’ করেছেন।

** নুসরাত ফারিয়ার গাওয়া ‘পটাকা’ গানের ভিডিও

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার