১২ বিষয়ের প্রশ্ন ফাঁস হলেও বাতিল হবে না এসএসসি পরীক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ১২টি বিষয়ের এমসিকিউ অংশের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁস হলেও পরীক্ষা বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে বলেন, এসএসসি পরীক্ষায় ১২ বিষয়ে শুধু এমসিকিউ অংশের ‘খ’সেটের প্রশ্ন ফাঁস হয়েছিল।

মন্ত্রী জানান, সোশাল মিডিয়ায় ক্লোজড গ্রুপের মাধ্যমে পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে এমসিকিউ প্রশ্ন ফাঁস হত বলে তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এসব গ্রুপে ১০ থেকে ১০০ জনের মত সদস্য ছিল এবং ৪০ থেকে ৫০টি গ্রুপে প্রশ্ন শেয়ার হয়েছে ধরে নিয়ে তদন্ত কমিটি মনে করছে, ফাঁস হওয়া প্রশ্ন সব মিলিয়ে পাঁচ হাজারের মত পরীক্ষার্থীর হাতে গেছে। ফলে কোনো পরীক্ষা বাতিল করা হবে না। ৫ হাজার শিক্ষার্থীর কারণে ২০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় নিয়ে তাদেরকে ভোগান্তিতে ফেলা সমীচীন হবে না।

সৃজনশীল অংশের কোনো প্রশ্ন ফাঁস না হওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না বলেও তদন্ত কমিটি যুক্তি দিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়। সারা দেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। আগামী ৬ মে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার