,

রাজধানীতে ৪ জনকে ‘ধর্ষণ’, ঢামেকে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ, যাত্রাবাড়ী, দক্ষিণখান ও খিলগাঁও থানায় শিশু-কিশোরীসহ চারজন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার তাদের ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, হৃদয়, লিটন ও মামুন।

হাজারীবাগ থানার পুলিশ জানায়, গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে হাজারীবাগের ঝাউচর মডেল এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে হৃদয় নামের এক কিশোরকে আটক করে পুলিশে কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

গত ২৫ এপ্রিল যাত্রাবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‍ওঠে তারই পাতানো ভাই মামুনের (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়। পরে পুলিশ মামুনকে আটক করে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই ) জয় জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে আজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার এক পোশাকশ্রমিক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার প্রেমিক মনিরুলের বিরুদ্ধে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে দাবি ওই তরুণীর।

খিলগাঁও থানার এসআই জাফর ভূক্তভোগীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, প্রেমের সম্পর্কের জেরে খিলগাঁও এলাকায় ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় লিটন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে