রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি উপাচার্যের কার্যালয় অবরোধ করেছেন শিক্ষকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষক লাঞ্ছনার বিচারসহ বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছেন উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা।

আজ সোমবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোনলকারী শিক্ষকরা। এ সময় আন্দোলনরত শিক্ষকেরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

এদিকে অবরোধের মুখে পড়ে নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উপাচার্য ‘ বলেছেন,’সম্পূর্ণ অযৌক্তিক দাবিতে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল ও অচল করার পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষকরা ক্লাস বর্জন করে আন্দোলন করছেন।’

এতে প্রশাসনিক ভবন অবরোধের মুখে কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কার্যালয়ে প্রবেশ করতে না পারায় অচল হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন,সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ ও প্রক্টোরিয়াল বডির অপসারণের দাবিতে বেশ কয়েকদিন ধরেই ক্লাস ও পরিক্ষা নেওয়ার পাশাপাশি আন্দোলনও করে আসছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ