কোন খাবার কখন খাবেন?

news-image

শরীর ঠিক রাখার জন্য আমরা পুষ্টিকর খাবার খেয়ে থাকি। কিন্তু আপনি জানেন কি এই খাবারগুলো সঠিক সময়ে খাওয়া উচিত। সঠিক সময়ে না খেয়ে অন্য সময়ে খেলে উপকারের পরিবর্তে ক্ষতিই হয়। জেনে নিন কোন খাবারগুলো কোন সময়ে খাওয়ার সঠিক সময়।কলা: কলায় প্রচুর ফাইবার থাকে, যা খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু কলা খাওয়া উচিত সকালে বা বিকেলে। রাতে কলা খেলে শ্বাসনালিতে সমস্যা তৈরি করে। তা থেকে ঠান্ডা লেগে কাশি হতে পারে।

ডাল: ডাল খাওয়ার সঠিক সময় হল রাতে। কেননা ডাল খেলে ঘুম ভালো হয়। শুধু তাই নয়, ডাল কোলেস্টেরলের মাত্রাও হ্রাস করে। হজমশক্তিও বাড়ায়।

মুরগি: মুরগির মাংস খাওয়া নিয়ে সময়ের তেমন বিধিনিষেধ নেই। কিন্তু রেড মিট খেলে দিনের বেলায় খাওয়া উচিত। রাতে রেড মিট সহজে হজম হতে চায় না।

টক দই: ওজন কমাতে সাহায্য করে। কিন্তু রাতে টক দই খেলে সমস্যা হতে পারে। শরীরে চর্বি জমে, হজমের সমস্যাও হয়।

মিষ্টি: খাওয়ার শেষে একটা মিষ্টি অনেকেই খান। এই অভ্যাস রাতের খাবারের সঙ্গে না রাখাই ভালো। কেননা হজমের সমস্যা যেমন হতে পারে, তেমনই চর্বিও বাড়তে পারে। দিনের বেলায় সমস্যা নেই। ব্রেক ফাস্ট বা লাঞ্চে মিষ্টি খেলে এনার্জি পাবেন কাজের।

আপেল: সন্ধ্যার পরে খেলে গ্যাসের সমস্যা হতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার