,

ইউটিউবে নুসরাত ফারিয়ার ‘পটাকা’

news-image

বিনোদন ডেস্ক : শুধু অভিনয় নয়, গানেও পারদর্শী নুসরাত ফারিয়া। সম্প্রতি তারই প্রমাণ দিলেন আলোচিত এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘পটাকা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নেচে দর্শক মাতালেন ‘বাদশা’খ্যাত এই তারকা।

এটিই ফারিয়ার গাওয়া প্রথম গান। তবে গানটি শুনে কারোই বোঝার উপায় নেই এটি অপেশাদার কোনো শিল্পীর গান। শুধু গানে নয় মিউজিক ভিডিওটিতেও ফারিয়া সবাইকে চমকে দিয়েছেন।

আবেদনময়ী পোশাকে নাচের তালে দুর্দান্ত এক পারফর্মেন্স নিয়ে হাজির হয়েছেন ফারিয়া। গানটির প্রয়োজনে কাচ খচিত আট কেজি ওজনের প্যান্ট পরতে হয়েছিলো তাকে।

‘পটাকা’র সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কথা লিখেছেন রাকিব রাহুল। নৃত্য ও ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

বাংলাদেশের সিএমভি ও কলকাতার এসভিএফ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একযোগে ‘পটাকা’ মুক্তি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে