নানক বলেন, “প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা কবে কীভাবে কার্যকর হবে, তা বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত নেওয়া হবে।
“রাষ্ট্রীয় সফরে তিনি দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর স্বল্প সময়ের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।”
আন্দোলনকারীরা তার কথায় আস্থা রেখেছেন জানিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, তারা আগামী ৭ মে পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছে। তাদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে।