,

কম দামি সানগ্লাসে ভয়ংকর বিপদ!

news-image

লাইফস্টাইল ডেস্ক : এখন গ্রীষ্মকাল। চারদিকে গনগনে রোদ। বাইরে বের হলেই পরতে হচ্ছে সানগ্লাস। হাঁটতে হাঁটতে চোখে পড়ছে ফুটপাতে সাজানো কম দামি সানগ্লাস। তা দেখেই সাময়িক আরাম আর ফ্যাশন করতে গিয়ে বিপদ ডেকে আনছেন অনেকেই।

কম দামি এ সানগ্লাসে তৃতীয় শ্রেণির প্লাস্টিক ব্যবহৃত হয়। সূর্যের অতিবেগুনি রশ্মি আটকানোর কোনো ক্ষমতা নেই এর। উল্টো চোখের জন্য তা ভয়ংকর ক্ষতিকর। রোদের কবল থেকে চোখ বাঁচাতে গিয়ে বরং বিপদ ডেকে আনছেন। চিকিৎসকরা বলছেন, এ বিপদ অনেক ভয়ংকর।

জানা যায়, কম দামি সানগ্লাস ছোট-বড় সবাই ব্যবহার করছে। ছোটদের সান্ত্বনা দিতে আমরা রাস্তা থেকে খেলনা চশমা কিনে দেই। পরবর্তীতে এদের চোখে সমস্যা দেখা দেয়। শুধু তা-ই নয়, এসব কম দামি সানগ্লাসের কারণে চল্লিশ বছর বয়সেই চোখে ছানি পড়ে যাচ্ছে। একটানা পানি পড়ছে চোখ থেকে। হঠাৎ শুকিয়ে যাচ্ছে চোখের কর্নিয়া।

চিকিৎসকরা জানান, কম দামি সানগ্লাস ব্যবহারকারীরা আক্রান্ত হচ্ছেন ‘রিফ্রাক্টিভ এরর’ নামক রোগে। কম দামি সানগ্লাসের ফলে অমূল্য সম্পদ চোখেরই বারোটা বেজে যাচ্ছে। দীর্ঘদিন ধরে কম দামি চশমা পরলে হতে পারে ‘আইলিড’ ক্যান্সারও।

ভারতের আরআইও’র চক্ষু রোগ বিশেষজ্ঞ হিমাদ্রী দত্ত বলেন, ‘ফুটপাতের সানগ্লাসের পাওয়ার ঠিক নেই। তাই ভুল পাওয়ারের জন্য মাথাব্যথা হতে পারে। শুধু পলিকার্বোনেট লেন্সই অতিবেগুনি রশ্মি আটকাতে পারে। সে জন্য অপটোমেট্রিস্টের কাছে গিয়ে সানগ্লাস পরীক্ষা করিয়ে নিন।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১