,

মাইগ্রেন চিকিৎসায় যুগান্তকারী ওষুধ আবিষ্কার!

news-image

মাইগ্রেন চিকিৎসায় যুগান্তকারী ওষুধ আবিষ্কার!

অনলাইন ডেস্ক : মাইগ্রেন চিকিৎসায় নতুন ধরনের কার্যকরী ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন গবেষকরা। তাঁরা একে ভিন্ন মাত্রা হিসেবে বর্ণনা করছেন। মাইগ্রেন বা দীর্ঘকালীন মাথা ব্যথা প্রতিকারে এটিই প্রথম কার্যকরী ওষুধ বলে দাবি করছেন গবেষকরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক চিকিৎসা বিষয়ক সম্মেলনে নতুন এই ওষুধের তথ্য উপস্থাপন করা হয়েছে।

গবেষকরা জানান, মাইগ্রেন চিকিৎসায় অন্য সব ওষুধ যখন ব্যর্থ হবে, তখন এই নতুন ওষুধ কাজ করবে। নতুন এই ওষুধটি হলো একধরনের ইনজেকশন। এরেনুম্যাব নামের এই ইনজেকশন মাসে একবার নেওয়া যাবে।

গবেষকরা বলেছেন, অচিরেই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস মাইগ্রেন রোগীদের জন্য এই ওষুধ ব্যবহার করবে। এই ওষুধ গুরুতর মাইগ্রেন আক্রান্ত এক তৃতীয়াংশ মানুষকে সাহায্য করবে।

তাঁরা জানান, একজন মাইগ্রেন রোগী মাসে যতবার এই রোগে আক্রান্ত হন, নতুন ওষুধ ব্যবহারে আক্রান্তের সেই হার অর্ধেকে নেমে আসবে। এরেনুম্যাব ইনজেকশন মাইগ্র্রেনের অন্যান্য ওষুধ থেকে ভিন্নভাবে কাজ করবে। এটি উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও মাইগ্রেনের জন্য ব্যবহার করা যাবে।

তাঁরা বলছেন, এটি মাইগ্রেন প্রতিরোধক হিসেবেও কাজ করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে