প্রবাসীর বৈশাখ: ইলিশের পেট থেকে বেরিয়ে এলো একগাদা ‘বুলেট’!

news-image

নিউজ ডেস্ক : ওপরের ছবিতে দেখতেই পাচ্ছেন, যিনি মাছটি কাটছেন তার এক হাতে বুলেটের আকৃতির কিছু ধাতু। আর এগুলো বের হয়েছে একটা ইলিশের পেট থেকে। ইলিশটা আমার বোন এবং তার স্বামী কিনে এনেছিলেন বৈশাখ উপলক্ষে। আমার মনে হয় দোকান থেকে না কেটে আস্ত ইলিশ কেনা উচিত না।

আমার বোনের জামাই গোটা এক ইলিশ কিনেছেন স্কারবোরো’র একটি জনপ্রিয় বাঙালি দোকান থেকে। ঐতিহ্য বলে কথা। কিন্তু আমার মা যখন ইলিশটি কাটছিলেন, তখনই এই ধাতুগুলো বেরিয়ে আসে ইলিশের ভেতর থেকে।

এখন বিষয়টা হলো, যখন আমরা দোকান থেকে মাছ কিনে আনি তখন জানি না ওটার ভেতর থেকে কী বেরিয়ে আসবে। আসলে এসব দিয়ে মাছের ওজন বাড়ানো হয়। এই বাড়তি ওজনের জন্যে আমরা বাড়তি পয়সা দিচ্ছি আর দ্বিতীয়ত, আমরা আদৌ জানি না এসব ধাতু কোনো ক্ষতিকর প্রভাব ফেলে কিনা।

যে মাছগুলো আমরা দোকান থেকে কিনছি সবগুলোতে যদি একই কারসাজি ঘটে থাকে, তবে তার সমাধান কী হতে পারে?

ওপরের লেখাটি কানাডা প্রবাসী এক বাংলাদেশির ফেসবুক পোস্ট থেকে সংগৃহিত। এক প্রবাস জীবনে বৈশাখ পালনের অভিজ্ঞতার বয়ান দিয়েছেন। বৈশাখ পালন করতে গিয়ে এই বাজে অভিজ্ঞতা হয়েছে তাদের। দেশের জাতীয় মাছ যারা বিদেশে পাঠান তারা, নাকি যারা কিনে নিয়ে বিক্রি করছেন তারা এই অসাধু চক্র তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। এ কারণেই ওই প্রবাসী সবাইকে সাবধান করতে এবং দৃষ্টি আকর্ষণের জন্যে এমন পোস্ট দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার