রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিলের আগে জোট ভাঙা-গড়ার কথা ভিত্তিহীন : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন ও মন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে এরশাদের মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জোটের শরিকদের সাথে আসন ভাগাভাগি তফসিল ঘোষণার পর হবে। তফসিল ঘোষণার আগে জোট ভাঙা-গড়া নিয়ে কথাবার্তার কোনো ভিত্তি নেই। এর কোনো যৌক্তিকতাও নেই।

রোববার সকালে কুষ্টিয়ার লালন একাডেমিতে অতিথিশালাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক মাঠে কথাবার্তা দরকষাকষি ছাড়া আর কিছুই নয়। রাজনৈতিক ফায়দা নেয়ার জন্যই এমন অপ্রাসঙ্গিক কথাবার্তা।

হানিফ আরও বলেন, দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়া ছাড়া মুক্ত করা সম্ভব নয়। বিএনপির যেসব শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে, আসলে তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চান না। চান না বলেই তারা এসব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন।

তিনি আরও বলেন, এটা মাঠ গরম করার চেষ্টা ছাড়া কিছুই নয়। বিএনপি সরকারকে বাধ্য করে কতটুকু দাবি আদায় করার ক্ষমতা রাখে তা জনগণ জানে। গত নয় বছর তারা এরকম আন্দোলনের ঘোষণা দিয়েই যাচ্ছে। এসব কথার কোনো মূল্য নেই।

এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় ও লালন একাডেমির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ