রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে এক ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে তাকে স্বপদে পুনর্বহাল করেছে সংগঠনটি।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সুফিয়া কামাল হলের নির্যাতনের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল ছাত্রলীগ। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে তাকে নির্দোষ দাবি করা হলে আজ আবার তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীর রগ কেটে দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার