,

যে ৫ দাবি রেখে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা

news-image

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন স্থগিত করেছেন কোটা সংস্কারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির নেতারা। এ সময় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি ৫টি দাবি বাস্তবায়নেরও কথা জানান তারা। দাবিগুলো হলো:

১. সারা বাংলার মেধাবী শিক্ষার্থীদের প্রাণের দাবি ‘কোটা সংস্কার’ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা মেনে নেওয়ায় ছাত্রসমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার ‘গেজেট’ প্রকাশ করে অতি দ্রুত আমরা এর বাস্তবায়ন চাই।

২. গ্রেফতারকৃত আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

৩. আন্দোলনে পুলিশি নির্যাতনে আহত সকল শিক্ষার্থীদের সু-চিকিৎসার ব্যয়ভার বহন করতে অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

৪. পুলিশ ও ঢাবি প্রশাসন অন্যায়ভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যে ৫টি মামলা করেছে তা প্রত্যাহার করতে হবে।

৫. আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এবং নেতৃবৃন্দকে পরবর্তীতে কোনো হয়রানি করা হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আবারও আন্দোলন করা হবে।

৬. আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সহমত পোষণ করা সকল শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমাদেরএই আন্দোলনকে দেশ-বিদেশে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক ভাই-বোনদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে