বৃহস্পতিবার মতামত জানাবেন আন্দোলনকারীরা (ভিডিও)

news-image

কোটা বাতিলের সিদ্ধান্তের খবর জানার পর সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদ বলছে, তারা রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক বিশ্লেষণ করবে। এরপর বৃহস্পতিবার সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনের মতামত জানানো হবে। সংগঠনের পক্ষে যুগ্ম আহ্বায়ক রাশেদ খান সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে সংসদে বলেন সরকারি চাকরিতে কোটা থাকবে না। তাঁর এই বক্তব্যের পর রাশেদ খান সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে দুপুরে কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে চান আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা থাকবে না—প্রধানমন্ত্রীর বরাতে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানান সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃস্থানীয় দুজন।

এক প্রতিক্রিয়ায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানান, তাঁরা কোটা তুলে দেওয়া হোক চাননি, সংস্কার চেয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি ঘোষণা চেয়েছেন তিনি। রাশেদ খান বলেন, ‘কোটা থাকবে না, তা আমরা চাই না। আমরা সংস্কার চাই। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কোটার দরকার আছে। সবার কথা বিবেচনা করে সেটার একটি সহনীয় পর্যায়ে সংস্কার চাই।’ তিনি আরও বলেন, কোটার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি বক্তব্য চান তাঁরা।

পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদও বলেন, কোটা সংস্কারের যে পাঁচ দফা দাবি করা হয়েছে, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা চান তাঁরা। প্রধানমন্ত্রীকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে এ বিষয়ে। এ আন্দোলনে যাঁরা আহত হয়েছেন, তাঁদের সুচিকিৎসারও দাবি জানান তিনি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাঁদের ফেসবুকে পেজে স্ট্যাটাস দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন, এখন থেকে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না।

এই স্ট্যাটাসের বিষয়ে পরে সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা উভয়েই বলেন, স্ট্যাটাসের তথ্য ঠিক। প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন, সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। বুধবার বেলা দেড়টার দিকে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে একই কথা জানান এই দুই ছাত্রনেতা।

এই দুই ছাত্রলীগ নেতার দাবি অবশ্য আর কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা যায়নি। মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা নিয়ে সরকারি কোনো বক্তব্য তিনিই দেবেন। এর পরেই বুধবার ছাত্রলীগের দুই নেতা এ বক্তব্য দিলেন।

সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন জানান, বুধবার সকাল ১০টার দিকে গণভবনে যান তাঁরা। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার