,

ঢাবিতে মধ্যরাতে কোটা আন্দোলনকারীদের মারধর ছাত্রলীগের

news-image

সকল ধরনের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একাত্ম প্রকাশ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের মারধর করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফাত জাহান এশার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। হলের মেয়েদের পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগও পাওয়া গেছে।

মারধরের ভিডিও এবং আহত শিক্ষার্থীদের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, হল ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশার ৩০৭ নম্বর রুমে মারধর করা হয়েছে। হলের এক শিক্ষার্থীর মাথায় দেয়া হয়েছে সেলাই। আহত দুই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া কোটা সংস্কার নিয়ে পোস্ট দেয়া, ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়া ও নেতাদের কথা না শোনায় বেশ কিছু শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকিও দেয়া হয়েছে। স্যার এ এফ রহমান হল, হাজী মুহাম্মাদ মহসিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জহুরুল হক হল, এসএম হল, ফজিলাতুন্নেসা মুজিব হলে হল থেকে বের করে দেয়ার হুমকি ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

আহত ছাত্রীদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোরশেদা খানমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত অন্য ছাত্রীদের মধ্যে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শারমীন সুলতানা কনা, গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আফিফা আকতার রিমু ও ভূতত্ত্ব বিভাগের রিতু আক্তার।

এদিকে, মারধরের অভিযোগে সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান ইশাকে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা ও তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে