রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে সুফিয়া কামাল হলে মারধরকারী কে এই এশা?

news-image

অনলাইন ডেস্ক : মধ্যরাতে হঠাৎ উত্তেজনা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে। মারধর করা হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের। হলের মেয়েদের পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগও পাওয়া যায়। আর এই ঘটনার নেতৃত্ব দেন ইসরাত জাহান এশা।

ইসরাত জাহান এশা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি। তার বাড়ি ঝিনাইদহে।

মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় নেতৃত্ব এবং ছাত্রীকে মারধরের অভিযোগে ইতিমধ্যে তাকে বিশ্ববিদ্যালয়, হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলনে অংশ নেয়ায় গতকাল রাতে উদ্ভিদ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মোর্শেদা আক্তারকে নিজের রুমে ডেকে নিয়ে যান হলের সভাপতি এশা। পরে তাকে মারধর করেন। একপর্যায়ে মোর্শেদার পা ধারালো বস্তুর আঘাতে কেটে যায় বলে হলের অনেক সাধারণ ছাত্রী অভিযোগ করেন। এছাড়া অপর একজনের মাথায় সেলাই দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনার পরই কয়েকশ ছাত্রী হল ছাত্রলীগের সভাপতি এশাকে তার কক্ষে অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে সুফিয়া কামাল হলের সামনে আসেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ছাত্রীদের মারধর অভিযোগে ছাত্রলীগ, হল এবং বিশ্ববিদ্যালয় থেকে এশাকে বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ