রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেদ কমাতে ঘুম থেকে উঠেই ডিম খাওয়ার পরামর্শ গবেষকদের

news-image

অনলাইন ডেস্ক : অনেকেই মনে করেন ডিম খেলে ওজন বাড়ে। কথাটি সম্পূর্ণ ভুল। সকালে একটি বা দুটি ডিমের সাদা অংশ খেলে তা অনেকটা সময় ধরে পেটে থাকে এবং কম ক্ষুধে পায়৷ এতে অন্যান্য খাওয়া কম হয়। ডিম প্রোটিনের খুব ভালো একটি উৎস। ফলে সারা দিন শরীরে কাজ করার ক্ষমতা পাবেন। পাশাপাশি ওজন কমাতে পারবেন।

মেদ কমাতে ঘুম থেকে উঠেই দু’টি ডিম খেয়ে ফেলুন। বিজ্ঞানীরা এমনটাই দাবি করছেন। সকাল বেলা খালি পেটে দু’টি ডিম খেয়ে নিলেই নাকি মেদ কমতে শুরু করবে। বিশেষজ্ঞরা দাবি করছেন, সকালে প্রয়োজন পর্যাপ্ত খাবার। এবং সকালের এই খাবার স্বাস্থ্য ঠিক রাখার মূল সূত্র। সেই সকালেই খেতে হবে দু’টি ডিম।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালের প্রকাশিত এক সংবাদের ভিত্তিতে জানা যায়, সকাল ৮টার আগে যেমন ইচ্ছা তেমন করে খেলে হবে না। আধ চামচ অলিভ অয়েল দিয়ে ডিম রান্না করুন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, প্রোটিন ও বায়োটিন রয়েছে।

অনেকেরই মনে হতে পারে, ডিমের কুসুম খাবেন, নাকি খাবেন না। যাদের মনে এমন প্রশ্ন রয়েছে, তারা জেনে রাখুন, দুটো ডিমের কুসুম শরীরে কোনও ক্ষতি করবে না। অনায়াসেই খাওয়া যেতে পারে। তবে, কোলেস্টেরলের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ব্রিটিশ একট গবেষণায় প্রমাণিত হয়েছে যে, সকালে হাই প্রোটিন খেলে অ্যাবডোমেনাল টিস্যু কমে যায়। এতে পেটের মেদ কমে৷ তবে রিপোর্ট বলছে, ওজন বা শরীরের মেদ অনেক কারণেই বাড়তে পারে। এর মধ্যে হরমোনাল জটিলতাও অন্যতম।

সেক্ষেত্রে মেদ কমাতে চিকিৎসকের পরামর্শই প্রথম প্রয়োজন। যারা হার্টের রোগী বা কোলেস্টোরেল সংক্রান্ত জটিলতায় ভুগছেন, তাদের জন্য ডিম একরকম নিষিদ্ধই বলা চলে। সেক্ষত্রে প্রথমেই দরকার চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ