,

ছয় মাসের জন্য ছিটকে গেলেন নাসির

news-image

স্পোর্টস ডেস্ক : আবাহনীকে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা উপহার দিয়ে খুব বেশি স্বস্তিতে থাকতে পারলেন না দলটির অধিনায়ক নাসির হোসেন। একটি ফুটবল ম্যাচ খেলতে গিয়েই নিজেই ডান পায়ের হাঁটুতে আঘাত পেলেন তিনি। আগেরদিনই দেখা গিয়েছিল, বিসিবে এসে তিনি মাটিতে পা’ই রাখতে পারছিলেন না। বিসিবি ডাক্তার দেবাশিষ চৌধুরী জানিয়েছিলেন, ‘এমআরআই স্ক্যান করলেই বোঝা যাবে আঘাত কতটা বেশি।’

অবশেষে জানা গেলো। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নাসির হোসেনের। পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার তো করতে হবেই। সময় লাগবে অন্তত ছয় মাস। অর্থ্যাৎ, ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বাংলাদেশ দলের এই অলরাউন্ডার।

নাসির খেলেন ক্রিকেট। অথচ, সখের ফুটবল খেলতে গিয়েই চোট পেলেন তিনি। বাংলাদেশে ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঝে মধ্যে যেমন শখের ফুটবল খেলেন। সেই শখের ফুটবলে কপাল পুড়েছে নাসিরের। এমআরআইয়ের রিপোর্ট থেকে দেখা গেছে লিগামেন্ট ছিড়ে গেছে তার।

বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নাসিরের লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে গেছে এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। কোথায় এবং কোন ডাক্তারের নিকট অস্ত্রোপচার করালে ভালো হবে এ নিয়ে যোগাযোগ করছেন তারা। এ ধরণের চোট থেকে খেলায় ফিরতে সাধারণত ছয় মাস সময় লেগে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে