,

মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির জহুর বারুরতে রোববার (৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ৩১ তলার কনডমিনিয়ামের বিল্ডিং থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

সূত্র জানায়, নির্মাণাধীন ওই ভবনের ৩১ তলা থেকে তিনজন বাংলাদেশি পড়ে গেলে সেখানে কর্মরত অন্য শ্রমিকরা ইমার্জেন্সি ৯৯৯ টেলিফোন নম্বরে ফোন করে পুলিশকে খবর দয়। সোমবার রাত পৌনে ৩টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ওই তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে।

ইস্কান্দার পিউটারির ডেপুটি চিফ অব পুলিশ (অপারেশনস), সুপারিনটেনডেন্ট ইসমাইল ডালহা জানান, ভবনটির দ্বিতীয় ও চতুর্থ ফ্লোরের ওপর আটকা পড়ার পর তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন মোহাম্মদ তরিকুল (৩৪), আজমিন (২৭) ও সালাউদ্দিন (৪৪)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জহুরবারু সুলতানা আমিনা হসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে এই ঘটনার পর সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে