বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ ওয়াহিদুর রহমান আর নেই

news-image

শেখ কামাল॥ ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ধরখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আলিম ভূঞার ছোট ভাই সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলামের চাচা, বিশিষ্ট সমাজসেবক ঘোলখার গ্রামের কৃতি সন্তান শেখ ওয়াহিদুর রহমান (৭১) গত সোমবার ৯ এপ্রিল বাদ মাগরিব ব্রা‏হ্মণবাড়িয়াস্থ লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১০ এপ্রিল মঙ্গলবার বাদ জোহর রাণীখার সৈয়দ এমদাদুল বারী গাউসিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ মো. তাজুল ইসলাম সাহেবের ইমামতিতে নিজ বাড়ীর আঙ্গিনায় নামাযে জানাযা শেষে রাণীখার মনতলা কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।