রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে বানাবেন সুস্বাদু ইলিশ কাবাব

news-image

লাইফস্টাইল ডেস্ক : দাম কম হোক বা বেশি, ইলিশের প্রতি বাঙালির দুর্বলতা যেন চিরন্তন। পয়লা বৈশাখ হোক কিংবা শীতকাল, সারা বছরই খাবার তালিকায় ইলিশের গুরুত্বটা একটু বেশিই থাকে। তার ওপর যদি কোনো উপলক্ষ বা অতিথি আপ্যায়নের বিষয় থাকে তবে তো কথায় নেই। ইলিশ মাছ দিয়ে তৈরি কতরকমের মুখরোচক খাবারই না তৈরি হয়। আজ আমরা জানবো ইলিশ কাবাব বানানোর রেসিপি।

যা যা লাগবে
ইলিশ মাছ ৫০০ গ্রাম, হলুদগুঁড়া আধা চা চামচ, সিরকা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, ফেটানো ডিম ১টা, কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য যতোটুকু প্রয়োজন।

যেভাবে বানাতে হয়
হলুদগুঁড়া, সিরকা আর লবণ দিয়ে ইলিশ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন। এবার তাতে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, লেবুর রস, ফেটানো ডিম আর প্রয়োজনমতো কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আধাঘণ্টা ফ্রিজে রাখুন। এবার নামিয়ে এনে কাবাবের আকার দিয়ে গরম তেলে ভেজে নিন।

বাদামি হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়েও ভাজতে পারেন। পেঁয়াজ বেরেস্তার বদলে মিহি করে কুঁচি করা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পোলাও বা গরম ভাতের সঙ্গে এই ইলিশ কাবাবের জুড়ি নেই।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ