,

কোটা সংস্কারের দাবিতে ফের এক হচ্ছে সবাই

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের দাবিতে ফের জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। তারা রাস্তায় নামার পর থেকে টিএসসি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পুলিশ সাঁজোয়া যান নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় হামলা ও নির্যাতনের মুখে পিছু হটার পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ ঘুরে ক্যাম্পাসে আসেন।

তারা এখন টিএসসিতে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক ছাত্রীও অংশ নিয়েছেন।

এদিকে দুপুরে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান সাংবাদিকদের বলেন, আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই, যারা আন্দোলন করছেন, তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না। তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন। তাই আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন। তা না হলে আন্দোলনের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে।

এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে আন্দোলনকারীরা।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়া আন্দোলনকারীদের লাঠিপেটা ও তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ।

আন্দোলনকারীরা টানা চার ঘণ্টা অবস্থান নেয়ার পর রোববার রাত পৌনে ৮টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।

এই সংঘর্ষের পর ১৬৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হচ্ছে- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে