আন্দোলনে উত্তাল জবি, ছাত্রলীগ সভাপতির হুঙ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সকাল ১০টা থেকে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু করে রায় শাহেব বাজার মোড়ে অবস্থান নেয়। এতে ঢাকা–মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর বারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা রায় সাহেব বাজার মোড় অবরোধ করে রেখেছে। এই সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে কোটা পদ্ধতির সংস্কার নিয়ে ক্যাম্পাসে কোন আন্দোলন হবে না বলে হুঙ্কার দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম। তিনি বলেছেন, কোটা পদ্ধতির সংস্কার নিয়ে ক্যাম্পাসে কোন আন্দোলন চলবে না। সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার