,

পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে (কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে) মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। ৯ এপ্রিল, ২০১৮।

মানববন্ধনে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী শিখা সরকার। তিনি বলছিলেন, ‘আমাদের ক্যাম্পাসে গতকাল যে ঘটনা ঘটেছে, তা লজ্জাজনক। আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ নই। তাই এখানে প্রতিবাদ জানাতে এসেছি।’

একই বিভাগের আরেক শিক্ষার্থী শারফুর রহমান বলেন, ‘আমরা তো কোনো অন্যায্য দাবি করিনি, তাহলে পুলিশ কেন এ হামলা করল? আমরা এ হামলার বিচার চাই।’

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, কোটা সংস্কারের যে দাবি, তা যৌক্তিক। এটা সরকারের মেনে নেওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে