থমথমে ক্যাম্পাস

news-image

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল সাতটার দিকে দোয়েল চত্বর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সকাল থেকে সেখানে জড়ো হওয়া কয়েক হাজার শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে।

পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কার্জন হল ও দোয়েল চত্বর এলাকায় অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ ছাত্রলীগ পুলিশের পাশাপাশি লাঠি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের মিছিল থেকে গুলির অভিযোগও করেছেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, কাটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গতকাল রোববার রাত আটটা থেকে পুলিশের সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২ শতাধিক শিক্ষার্থী আহত হন। রাতে উপাচার্যের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালায় আন্দোলনকারীরা।

 

মানবজমিন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার